9:50 pm, Sunday, 12 July 2026

কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়লো সাড়ে ৪মণের বাঘাইড়

সিলেট প্রতিনিধি: সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে সাড়ে ৪ মণ ওজনের একটি বাঘাইড় মাছ। গত শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে তোলা হয়। গতকাল শনিবার দুপুরে লালবাজারে গিয়ে দেখা যায়, বাঘাইড় মাছটি বিক্রির জন্য তোলার খবর শুনে উৎসুক মানুষের ভিড় জমেছে। এ সময় অনেককে মুঠোফোনে মাছটির ছবি তুলতে দেখা যায়। মাছটির বিক্রেতা লালবাজারের ব্যবসায়ী বেলাল মিয়া জানান, মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে শুক্রবার রাতে জেলেদের জালে আটকা পড়ে। পরে সেটি বিক্রির জন্য সকালে কাজীরবাজার মাছের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তারা মাছটি বিক্রির জন্য লালবাজারে নেন। তিনি বলেন, ক্রেতাদের কাছে সাড়ে ৪ মণের বাঘাইড় মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। আস্ত মাছ কেনার মতো ক্রেতা না থাকায় দুপুর ২টায় কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। মাছটির প্রতি কেজি দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়লো সাড়ে ৪মণের বাঘাইড়

Update Time : 01:58:26 pm, Saturday, 8 May 2021