অনলাইন ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া পশ্চিমা মিশনের ১৩ কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া পশ্চিমা মিশনের কূটনীতিকের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করে এমন অসন্তুষ্টির কথা জানান তিনি।
এর আগে বেলা বেলা ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপস্থিত হন মিশনপ্রধানরা। সেখানে বৈঠক শেষে বিকেল ৪টায় একে একে বেরিয়ে যান তারা। হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন বিবৃতি দিয়েছিল।
যৌথ বিবৃতিতে তারা বলেছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা এ ঘটনার পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।
এ ছাড়া নির্বাচনের পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে বাংলাদেশ।
এর আগে ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা হয়। তাকে সড়কে ফেলে মারধর করা হয়।
হিরো আলম অভিযোগ করেন যে, রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ওপর যে হামলা হয়েছে, তখন পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারত। কিন্তু তা করেনি পুলিশ।
1:38 am, Saturday, 15 August 2026
News Title :
কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:21:14 am, Wednesday, 26 July 2023
- 302 Time View
Tag :
Popular Post


























