এনামুল হক আলম:’ ভরসার নতুন জানালা ‘, এগ্রো-সিএসআর প্রকল্প-২০২৩ এর আওতায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ৬০ জন কৃষি, ডেইরি ও মৎস্য উদ্যোক্তাকে ৯ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে দেশের ১ম সারির অন্যতম বৃহত্তম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
এ আয়োজনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হুদা ছাড়াও শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জনাব শোভঙ্কর দাস পরাগ ও মৌলভীবাজার শাখার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত ৯ লাখ টাকায় কৃষি উদ্যোক্তাদের ইতিমধ্যে খড়কাটার মেশিন, হ্যান্ড ট্রাক্টর, পানির পা¤প, ধান মাড়াই যন্ত্র, স্যালো মেশিন, জেনারেটর, রিং তৈরির সামগ্রী, প্লাস্টিকের নেট ইত্যাদি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।
এছাড়া সভায় ৬০ জন কৃষি উদ্যোক্তাকে গত ২১ অক্টোবর ২০২৩ তারিখে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন ধানের বীজ, সবজির বীজ ও চারা প্রদান করা হয়।
প্রকল্পের ২য় ভাগে ২০৩ টি গবাদিপশুকে কৃমির ওষুধ ও ভ্যাক্সিন প্রদান করা হয়। উলেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ ভরসার নতুন জানালা ‘ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। উলিখিত প্রকল্পের অধীনে সারাদেশে ৫০ টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
6:42 pm, Tuesday, 12 May 2026
News Title :
কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ প্রদান করলো ইউসিবি ব্যাংক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:08:48 am, Sunday, 5 November 2023
- 427 Time View
Tag :
Popular Post

























