11:38 pm, Thursday, 18 June 2026

কোর্টে যাই : পরীমণি

বিনোদন ডেস্ক : মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজ রোববার (২ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ গঠন শুনানিতে হাজিরা দিতে পরীমণি আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছিলেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

রোববার (২ জানুয়ারি) বেলা ১১টার কিছু পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘কোর্টে যাই’। সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাপি নিউইয়ার, ২০২২’।

এর আগে গেলো ১৪ ডিসেম্বর ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন পরীমণি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। এ জন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।

তারও আগে গেল ১৫ নভেম্বর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়। পরবর্তী চার্জ গঠনের জন্য ওইদিন ১৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তার আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

কোর্টে যাই : পরীমণি

Update Time : 10:34:33 am, Sunday, 2 January 2022