5:30 am, Sunday, 19 April 2026

ক্যানসারের কাছে হেরে গেলেন মোহামেডানের ‘গাব্বার সিং’ সাজু

আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসারের সঙ্গে লড়াইটা ছিল দীর্ঘদিনের। হার মানলেন অবশেষে। আজ শনিবার বিকেলে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক পেস বোলার মাহমুদুল হাসান সাজু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ৬ ফুটের বেশি উচ্চতার সুঠামদেহী সাজুকে তাঁর সতীর্থরা ডাকতেন ‘গাব্বার সিং’ নামে।

খেলোয়াড়ী জীবনে ঢাকা ক্রিকেট লিগের অন্যতম পারফর্মার ছিলেন সাজু। ’৭০ দশক ও আশি দশকের শুরুতে দাপটের সঙ্গে খেলেছেন মোহামেডানের উদ্বোধনী বোলার হিসাবে। তবে কখনো জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার।

বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্তের পর অভিযুক্তদের বিচার কাজের প্রক্রিয়ায় শৃংখলাবিষয়ক প্যানেলেও সাজু ছিলেন সাবেক ক্রিকেটার হিসাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

ক্যানসারের কাছে হেরে গেলেন মোহামেডানের ‘গাব্বার সিং’ সাজু

Update Time : 07:43:13 am, Sunday, 12 June 2022