6:56 pm, Tuesday, 12 May 2026

‘ক্যাপ্টেনস কার্ড’কে বৈষম্যমূলক বললেন তাপস বৈশ্য

ডেস্ক রিপোর্ট :: সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রদান করে। এর আওতায় স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ, ভিভিআইপি পার্কিং, স্বাস্থ্যবিমা ও চিকিৎসা সহায়তার মতো সুবিধা দেওয়া হচ্ছে।

বোর্ড এই পদক্ষেপকে ‘সম্মানের নিদর্শন’ হিসেবে দেখলেও এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন সাবেক পেসার তাপস বৈশ্য। এটাকে তিনি বৈষম্যমূলক হিসেবে অ্যাখায়িত করেছেন।

তাপস এটিকে এই যুগের বৈষম্য হিসেবে দেখছেন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই যুগের বৈষম্য!! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স থাকত, আর জাতীয় দলের অন্য সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি!! আর এখন তো কার্ড!!’

তার মতে এটি ক্রিকেটের দলীয় সংহতিকে নষ্ট করে, ‘অধিনায়করা রাজা আর বাকিরা প্রজা!! অধিনায়ক হলেই তুমি “চৌধুরী” আর অন্য সতীর্থরা? খেলা তো সকলেই মিলে— ১১ বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়!!’

দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে তাপস বলেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় কয়জন খেলোয়াড় বা অধিনায়ক আছেন? রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে…।

অধিনায়কদের হেলথ ইন্সুরেন্স দরকার আর অন্য সতীর্থদের?’
সাবেক সকল ক্রিকেটারদের প্রতিবাদের আহবান জানিয়েছেন তাপস, ‘কারও যদি আত্মসম্মান তাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পেয়েছে তারা করবে না, কারণ তারা এখন বাংলা সিনেমার “চৌধুরী” হয়েছে।

এই বৈষম্যের কারণে আমি নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য।’
একদম শেষে তাপস লেখেন, ‘আমি চাই আর যেন কখনও কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

‘ক্যাপ্টেনস কার্ড’কে বৈষম্যমূলক বললেন তাপস বৈশ্য

Update Time : 07:42:25 am, Saturday, 18 April 2026