4:56 am, Thursday, 10 September 2026

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস : নিহত ১৪

অনলাইন ডেস্ক:: ক্যামেরুনে ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একটি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

রোববার (২৭ নভেম্বর) ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে এই ঘটনা ঘটে। ইয়াউন্দে অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ক্যামেরুনের কেন্দ্রীয় এই অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা মৃতদেহগুলোকে কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। এছাড়া অন্য আরও ব্যক্তি বা মৃতদেহের সন্ধানে অভিযান এখনও চলছে।’

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক ডজন লোক অংশ নিয়েছিলেন। একপর্যায়ে সেটি তাদের ওপর ধসে পড়ে।

আফ্রিকা মহাদেশের অন্যতম ভেজা শহর হিসেবে পরিচিত ইয়াউন্দে। এই শহরটি কয়েক ডজন খাড়া, খুপরি-রেখাযুক্ত পাহাড় দিয়ে তৈরি। চলতি বছর ভারী বর্ষণ আফ্রিকার এই দেশটি জুড়ে বেশ কয়েক দফায় বিধ্বংসী বন্যার সৃষ্টি করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার শহরে বেড়েই চলেছে বেটারিচালিত রিক্সা: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে যানজট ও অপরাধ

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস : নিহত ১৪

Update Time : 07:26:10 am, Monday, 28 November 2022