4:00 am, Wednesday, 15 July 2026

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬, আহত ৯

আর্ন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত ও আরও ৯ জন আহত হয়েছেন। রোববার ভোরের দিকের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে।

স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ এবং বার লোকজনে পরিপূর্ণ ছিল। এই সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হলে লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়।

রোববার ভোরের এই গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর নবম এবং ১৩তম সড়ক বন্ধ করে দেয় পুলিশ। তবে এই গোলাগুলির ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬, আহত ৯

Update Time : 01:42:29 pm, Sunday, 3 April 2022