12:53 am, Wednesday, 13 May 2026

ক্রিকেটারদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স বন্ধ করল কেন্ট

ডেস্ক রিপোর্ট : টানা ব্যর্থতায় সমর্থকদের ক্রমাগত তীর্যক মন্তব্য আর সমালোচনার মুখে বড় এক সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর কমেন্ট বক্স বা মন্তব্য করার সুযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্তরে কেন্টের শুরুটা হয়েছে ভয়াবহ। প্রথম তিন ম্যাচে জয়ের মুখ না দেখায় পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে দলটি।

এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের নিয়ে কঠোর সমালোচনা ও নেতিবাচক মন্তব্য করছিলেন।
দলের প্রধান কোচ অ্যাডাম হলিউক শুক্রবার ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচের আগে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি স্বীকার করেন যে, দলের বর্তমান পারফরম্যান্স প্রত্যাশিত মানের ধারেকাছেও নেই। তবে খেলোয়াড়দের রক্ষা করাকে নিজের ‘নৈতিক দায়িত্ব’ বলে মনে করেন তিনি।
হলিউকের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত শোক ও করুণ অভিজ্ঞতা। তিনি ইংল্যান্ডের হয়ে এক সময়কার সতীর্থ গ্রাহাম থর্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যিনি ২০২৪ সালে আত্মহত্যা করেন। এছাড়া গত বছরের শেষে অ্যালকোহলজনিত সমস্যায় ভোগা রবিন স্মিথ এবং ২০০২ সালে সড়ক দুর্ঘটনায় ছোট ভাই বেন হলিউকের মৃত্যুও তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে ৫৪ বছর বয়সী হলিউক বলেন, “আমি খুব কাছ থেকে আমার দুই বন্ধু ও সতীর্থকে (ইংল্যান্ড দলের) মানসিক স্বাস্থ্য সংকটে চলে যেতে দেখেছি এবং তাদের হারিয়েছি। আমার দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যেন আমাদের এই ছেলেদের ক্ষেত্রে তেমন কিছু আর না ঘটে।”

তিনি আরও স্পষ্ট করেন, ‘এই সিদ্ধান্তটি আমরা হালকাভাবে নিইনি। আমরা মানুষের মতপ্রকাশ বন্ধ করছি না, তবে এই মুহূর্তে খেলোয়াড় ও স্টাফদের চিন্তার স্বচ্ছতা ও মানসিক স্বাধীনতার প্রয়োজন। তাদের সেই পরিবেশ নিশ্চিত করতেই আমরা আমাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে মন্তব্য করার সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছি।’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

ক্রিকেটারদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স বন্ধ করল কেন্ট

Update Time : 08:07:26 am, Saturday, 2 May 2026