4:21 pm, Thursday, 12 March 2026

ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারের পাঁচ কারণ

ক্রীড়া ডেস্ক : ২০১৮-র মতো এবারও সেই কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের। পাঁচবারের বিশ্বজয়ীদের হারের পাঁচটি কারণ বলতে হলে প্রথমেই বলতে হবে ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিকের কথা। তিনি যেন একাই হারিয়ে দিলেন ব্রাজিলকে!

ক্রোয়েশিয়ার কোচ লাটকো ডালিচ বলেছেন, আমাদের মাঝমাঠ বিশ্বসেরা। কথাটা ভুল নয়। মাঝমাঠের লড়াইয়ে ব্রাজিলকে টেক্কা দিয়ে গেল ক্রোয়েশিয়া।

নেমার একার দক্ষতায় দলকে টেনেছেন এই ম্যাচ। যে গোলটি তিনি দিলেন সেটি দেখার মতো। তবে ব্রাজিলের বাকি তারকারা গোল মিস করলেন ভুরি ভুরি। সেটাও হারের একটি কারণ বটে।

৩৭ বছরের লুকা মদ্রিচ একাই ব্যস্ত রাখলেন ব্রাজিলের ডিফেন্সকে। পেনাল্টি শুট আউটে গোলও করলেন। বয়স তাঁর কাছে সংখ্যামাত্র।

ক্রোয়েশিয়ার ডিফেন্স শক্তপোক্ত। বারবার সেই ডিফেন্সে ধাক্কা খেয়ে ফিরে আসছিল ব্রাজিলের অ্যাটাক। তা না হলে ব্রাজিল অনেক আগেই গোল করে এগিয়ে যেতে পারত।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারের পাঁচ কারণ

Update Time : 06:48:06 am, Saturday, 10 December 2022