কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গজভাগ আহম্মদ আলী স্কুল মিলনায়তনে কলেজের আয়োজনে অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত কুমার দেবনাথ, প্রভাষক কামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার সাবেক প্রকৌশলী নাজির আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি শিক্ষক আকদ্দছ আলী, কলেজ গভর্নিং বডির অভিবাবক সদস্য আব্বাছ আলী, সংবর্ধিত ব্যক্তি শিক্ষক গোবিন্দ সদয় দে, দুলন কুমার পাল, সঞ্চয় দেবনাথ, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, প্রভাষক মোফাজ্জিল হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম, তানজিলা ইসলাম, রেশমীন জান্নাত পলি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী আহমদ হাসান মান্না ও গীতা পাঠ করেন শিক্ষার্থী নিহা রানী চন্দ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা হাফিজ আনসার আলী। এরপর অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষার্থীবৃন্দরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ, শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ।
5:16 pm, Monday, 5 October 2026
News Title :
গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:48:00 pm, Thursday, 23 November 2023
- 574 Time View
Tag :
Popular Post





























