9:09 am, Wednesday, 10 June 2026

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন মৃত্যু ২২৬, শনাক্ত ১২,২৩৬

ডেস্ক রিপোর্ট :: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার ২১০ জনের মৃত্যু হয়। মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। তার আগে শনিবার (১০ জুলাই) ১৮৫, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন মৃত্যু ২২৬, শনাক্ত ১২,২৩৬

Update Time : 11:41:55 am, Thursday, 15 July 2021