বিশ্বজিৎ কর : মৌলভীবাজরে গলায় ফাঁস দিয়ে জয় চন্দ শীল (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ রবিবার সকালে মৌলভীবাজর শমশেরনগর রোড সিএনজি স্টেন্ড একটি সেলুন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।তিনি এই সেলুনে কর্মচারী ছিলেন। তিনি জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর জগদীশ চন্দ শীল এর ছেলে জয় চন্দ শীল।
স্থানীয়রা বলেন, সকালে দোকানের বাইরে থেকে ডাকাডাকি করে তার সাড়া পাওয়া যায় নি। এ সময় ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় সাটারে টান দিতেই তা খোলা পাওয়া যায় তখন দেখা যায় ফ্যানের সঙ্গে গলায় কালো কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলছে জয় চন্দ শীল। ধারণা করা হচ্ছে তিনি রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন।
মৌলভীবাজার থানার তদন্ত অফিসার (এসআই) মখলেছুর রহমান বলেন, জয় চন্দ শীল এই দোকানের একজন কর্মচারী । কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তার সুরতাল নিয়ে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করা হয় ।

নিজস্ব প্রতিবেদক 





















