9:02 am, Sunday, 12 July 2026

গল টেস্টের তৃতীয় দিন: প্রথম সেশনে শ্রীলঙ্কার দাপট

ডেস্ক রিপোর্ট : টানা দুই দিন দাপটের সঙ্গে ব্যাট করেছে বাংলাদেশ। তবে তৃতীয় দিন সকালের সেশনে খেলা কিছুটা ঘুরে গেছে।

বরং ৫০০ ছোঁয়ার যে লক্ষ্য ছিল, সেটি অর্জিত হয়নি এবং শ্রীলঙ্কাও জবাব দিচ্ছে দারুণভাবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম সেশন শেষে ১ উইকেটে ১০০ রান তুলেছে লঙ্কানরা। বাংলাদেশ এখনো এগিয়ে আছে ৩৯৫ রানে।

গল টেস্টের প্রথম দুই দিনে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৪৮) ও মুশফিকুর রহিম (১৬৩)। এছাড়া লিটন দাস খেলেছেন ৯০ রানের ইনিংস। দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪৮৪ রান—যা ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকেই রাখে।

তৃতীয় দিন সকালে ৫০০ ছোঁয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তবে হাতে ছিল ১ উইকেট। সেই একমাত্র উইকেটে দলের রান পৌঁছায় ৪৯৫-তে।

বল হাতে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৪টি এবং মিলান রত্নায়েকে ও থারিন্ডু রত্নায়েকে নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাট হাতে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা মিলে তোলেন ৪৭ রান। একমাত্র উইকেটটি তুলে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার বলে কট অ্যান্ড বোল্ড হন উদারা (২৯)।

এরপর মধ্যাহ্ন বিরতির আগে আর উইকেট হারায়নি স্বাগতিকরা। ৪৬ রানে অপরাজিত আছেন নিশাঙ্কা এবং ২২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন দীনেশ চান্ডিমাল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

গল টেস্টের তৃতীয় দিন: প্রথম সেশনে শ্রীলঙ্কার দাপট

Update Time : 07:58:07 am, Thursday, 19 June 2025