12:18 pm, Tuesday, 16 December 2025

গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত ৮ ইসরায়েলি সেনা

ডেস্ক রিপোর্ট :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গতকাল শনিবার (১৫ জুন) দক্ষিণ গাজার রাফা শহরের তাল আস-সুলতান জেলায় এই হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধাদলটির সামারিক শাখা আল-কাসাম ব্রিগেড। তাদের এই হামলার পর পর রাফায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা। এর আগে গত জানুয়ারি মাসে একদিনে সবচেয়ে বেশি ২১ সেনা হারিয়েছিল ইসরায়েল। ফলে গতকাল আট সেনার প্রাণহানি দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, শনিবার পশ্চিম রাফা শহরের তাল আস-সুলতান জেলায় ইসরায়েলি সামরিক বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছেন তারা। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়। হামাস যোদ্ধারা ইসরায়েলি সামরিক যানে প্রথমে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) ছুঁড়ে মারে। এরপর সেখানে আগে থেকে অবস্থান করা আরেকটি দল গুলি চালায়।

পরবর্তীতে আট সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলেছে, দক্ষিণ গাজায় অভিযান সংশ্লিষ্ট কাজে গিয়ে এসব সেনা প্রাণ হারিয়েছে। এ ছাড়া ঠিক কীভাবে হামলাটি হামলাটি হয়েছে, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি।

গত ২৭ অক্টোবর গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত হামাস যোদ্ধাদের হাতে ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক মানুষ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত ৮ ইসরায়েলি সেনা

Update Time : 10:51:33 am, Sunday, 16 June 2024