6:14 pm, Tuesday, 10 November 2026

গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত ২০

ডেস্ক রিপোর্ট : গাজার দক্ষিণে রাফাহ শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি মেডিকেল সূত্রগুলো বলছে, অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাত শিশু ও পাঁচ নারী রয়েছেন।

শহরটির উত্তরে তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর উচ্ছেদের আদেশের পর লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফাহ সীমান্তের সরে গেছেন। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারী বোমা হামলার শিকার হয়েছে।

এদিকে খান ইউনিসে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। সেই থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) পর্যন্ত গাজায় ১৮ হাজার ২০৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৪৯ হাজার ৬৪৫ জন।

আর অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছেন ২৭৮ জন। সেখানে আহত হয়েছেন তিন হাজার ৩৬৫ জনেরও বেশি।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৪৭ জন। তবে আগে এক হাজার ৪০০ জনের কথা বলা হয়েছিল। ইসরায়েলে আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত ২০

Update Time : 08:19:26 am, Tuesday, 12 December 2023