10:59 pm, Wednesday, 11 March 2026

গানের শেষে মঞ্চে গিটার ভাঙলেন ‘ব্রাউন মুন্ডে’ গায়ক

ডেস্ক রিপোর্ট ::জনপ্রিয় পাঞ্জাবি পপ তারকা এপি ধিলোঁ। এই তারকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত জনপ্রিয় ‘কোচেলা’ মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করে গিয়ে এক অঘটন ঘটিয়ে বসলেন। যা দেখে হতবাক নেটিজেনরা।

ফেস্টিভ্যালের মঞ্চে তখন এপি তাঁর শেষ গানে। তাঁর গিটারের সুরে শ্রোতারা বুঁদ। তারপরেই এল সেই মুহূর্ত। গিটারটিকে মঞ্চে আছাড় মেরে ভেঙে ফেললেন ‘ব্রাউন মুন্ডে’ গায়ক।

সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে এপি লেখেন, ‘‘ব্রাউন মুন্ডে মরুভূমি থেকে বেরিয়ে গেল। ’’ কলোরাডো মরুভূমির কোচেলা উপত্যকায় হয় এই ফেস্টিভ্যাল। উৎসবে তাঁর অনুষ্ঠান শেষ হয়েছে বোঝাতেই পোস্টটি করেছেন এপি।

তবে এপির এই পদক্ষেপকে নেটিজেনদের একাংশ ভাল চোখে দেখেননি। ফলে কটাক্ষবাণে জর্জরিত হয়েছেন শিল্পী। এপির কাণ্ড দেখে এই ‘সংস্কৃতি’ ভারতীয় শিল্পীদের সঙ্গে বেমানান বলেই মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ লিখেছেন, ‘‘গিটারটি ভাঙলেন কেন!’’

গত বছর ‘কোচেলা’য় পারফর্ম করেছিলেন আর এক পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গে টেনে একজন লিখেছেন, ‘‘এই জন্যই দিলজিৎ সকলের থেকে আলাদা। ’’

অন্য একজনের কথায়, ‘‘আর আপনার মনে হল যে এটা করার সময় আপনাকে খুব ভাল দেখাচ্ছে!’’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘‘ভাই, বাদ্যযন্ত্রকে অন্তত সম্মান করতে শিখুন। ’’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

গানের শেষে মঞ্চে গিটার ভাঙলেন ‘ব্রাউন মুন্ডে’ গায়ক

Update Time : 08:36:43 am, Thursday, 18 April 2024