6:18 pm, Friday, 16 January 2026

গান থামিয়ে দর্শককে মাইক ছুড়ে মারলেন গায়িকা (ভিডিও)

বিনোদন ডেস্ক : লাসভেগাসে একটি কনসার্টে গান করার সময় অপ্রীতিকর ঘটনা ঘটে গায়িকা কার্ডি বি’র সঙ্গে। এক দর্শক তার দিকে পানীয় ছুড়ে মারায় তিনি হাতের মাইক্রোফোন ছুড়ে মারেন ওই দর্শককে লক্ষ্য করে।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, ‘বোডাক ইয়োলো’ গানটি গাইছেন কার্ডি বি। এ সময় তার পরনে ছিল কমলা রঙের গাউন। মাইক্রোফোন হাতে মঞ্চের সামনের দিকে আসতেই এক দর্শক তাকে লক্ষ্য করে পানীয় ছুড়ে দেন। এতে ক্ষুব্ধ গায়িকা হাতের মাইক্রোফোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ক্ষীপ্রগতিতে ছুড়ে মারেন ওই দর্শককে লক্ষ্য করে।

বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, ‘গায়িকা তো খুব ভালো একজন প্লেয়ার হতেন, যদি তিনি সংগীত জগতে পা না রাখতেন তবে ভালো প্লেয়ার হতেন।’ কেউ বললেন, ‘ধুর! আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। এক গানের পরিবেশনা শুনতে শুনতে।’ কারও মতে, ‘ঠিক আছে এই শ্রোতা সদস্যদের গ্রেফতার করা দরকার। সিরিয়াসলি।’

দর্শকের দ্বারা কণ্ঠশিল্পী হেনস্তার ঘটনা নতুন নয়। ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলসের ওপর গত মাসে এরকম আক্রমণ হয়েছিল। যুক্তরাজ্যের কার্ডিফে একটি কনসার্টে গান করছিলেন হ্যারি। হঠাৎ এক দর্শক গোলাপের তোড়া ছুড়ে মেরেছিলেন তার দিকে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

গান থামিয়ে দর্শককে মাইক ছুড়ে মারলেন গায়িকা (ভিডিও)

Update Time : 07:09:39 am, Tuesday, 1 August 2023