1:01 am, Wednesday, 7 October 2026

গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ নেই, বাস ছাড়ছে সময়ে

ডেস্ক রিপোর্ট:কোরবানির ঈদের আগে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রী নেই। এমন পরিস্থিতিতে অনেক বাস মালিক কাউন্টার বন্ধ রেখেছে। এর মধ্যে অল্পসংখ্যক এলে সহজেই যেমন মিলছে টিকিট, তেমনি যথাসময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে বাসগুলো।

আজ শনিবার (২৪ জুন) গাবতলী বাস টার্মিনলে এমন চিত্র দেখা গেছে।

বাস কাউন্টার থেকে জানানো হয়, নানা কারণে যাত্রী সংকট গাবতলীতে। কেউ পদ্মা সেতু হয়ে চলাচল করছে। অনেকের হাতে টাকা-পয়সা নেইসহ নানা কারণে যাত্রী সংকট।

হাতে টাকা-পয়সা না থাকার ঈদের সেই আনন্দে ভাটা পড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

গাবতলীতে হাতে টিকিট নিয়ে ঘুরছেন কাউন্টার মাস্টাররা। যাত্রীর জন্য হাঁকডাক করছেন। দু-একজন যাত্রী গাবতলীতে প্রবেশ করলেই ছুটে যাচ্ছেন।

গাবতলী টার্মিনালে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুর এলাকায় বসবাস করা মানুষ এ কাউন্টারে আসছেন। বাড়ির পাশে গাবতলী হওয়ায় তারা এ কাউন্টার থেকে টিকিট নিয়ে গ্রামে ফিরছেন। মাগুরা, রাজবাড়ীর অনেক যাত্রী আবার ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছেন।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শফিকুল হক। সপরিবার ঈদ করতে যাবেন কুষ্টিয়ায়। গ্রামের বাড়িতে কোরবানি দেওয়ার জন্য একটি গরু কিনেছেন তিনি। গাবতলীতে এসেই টিকিটও পেয়েছেন তিনি। এতে বেজায় খুশি তিনি।

তিনি বলেন, একসময় গাবতলীতে এমন সময়ে (ঈদের এক-দুদিন আগে) টিকিট পাওয়া অসম্ভব ছিল। কিন্তু এবার এসে দেখি টিকিটের কোনো অভাব নেই।

তবে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন ২৬ ও ২৭ জুন সরকারি ছুটি ঘোষণা হওয়ার ফলে কিছুটা যাত্রীর চাপ বাড়তে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ নেই, বাস ছাড়ছে সময়ে

Update Time : 09:10:46 am, Saturday, 24 June 2023