11:43 pm, Tuesday, 6 October 2026

গিনিতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

অনলাইন ডেস্ক::গিনির পশ্চিমাঞ্চলে রোববার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২৪ জনেরও বেশি নিহত হয়েছে। এদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফরানাহতে যাচ্ছিল। কোনাক্রির প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে গিনির চতুর্থ বৃহত্তম নগরী কিন্দিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

সরকার জানায়, এ বাস দুর্ঘটনায় ২৪ জনেরও বেশি নিহত ও আরও অনেক মানুষ আহত হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা কবিনেত ককা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

ককা বলেন, বাসটি অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

ফরাসি সৈন্য বাহিনীর লে. ফৌলি সুমাহ জানান, লাশগুলো ‘কোনমতে শনাক্ত করা গেছে।’

দুর্বল সড়ক যোগাযোগব্যবস্থা এবং লক্কড়ঝক্কড় যানবাহন বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে গত সেপ্টেম্বরে বাস দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারায়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

গিনিতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

Update Time : 07:39:33 am, Monday, 7 November 2022