অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকারী টিম ভেতরে কাজ করছে।এই ঘটনায় এখন পর্যন্ত ১ জন মারা গেছেন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জন। এর মধ্যে পুরুষ ৯, নারী ১২ ও শিশু ১। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়।

নিজস্ব প্রতিবেদক 

























