4:49 am, Thursday, 10 September 2026

গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের দাবি, নিহত দুজনেই পথচারী। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে গুলিস্তান ফ্লাইওভারের আগে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি, চাপা দেয়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন।

এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার শহরে বেড়েই চলেছে বেটারিচালিত রিক্সা: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে যানজট ও অপরাধ

গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত

Update Time : 06:01:50 am, Saturday, 8 January 2022