9:16 am, Tuesday, 12 May 2026

ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মোকাবিলায় মাস্ক সবচেয়ে বড় অস্ত্র। সবাইকে শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে এবং দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাক না কেন, সবাইকে সতর্ক থাকতে হবে।

’৭৫-পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে জনগণও তা ভালো করে জানে।

তিনি দলের নেতাকর্মীদের বলেন, ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সরকারের বিরুদ্ধে ‘অবান্তর’ অভিযোগ না এনে করোনা মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহবান জানিছে ওবায়দুল কাদের বলেন, করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি। তাই এ মুহূর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

বিএনপি দীর্ঘদিন অপরিপক্ক ও অপরাজনীতির চর্চা করে এখন গোয়েবলসীয় কায়দায় সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে : ওবায়দুল কাদের

Update Time : 08:59:53 am, Thursday, 6 May 2021