11:13 pm, Wednesday, 11 March 2026

ঘোড়াঘাট উপজেলায় চুরি সন্দেহে শিশুকে মারপিটের ঘটনায় চেয়ারম্যান আটক

ডেস্ক রিপোট:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি সন্দেহে শিশুকে মারপিট। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি এবং চেয়ারম্যান থানায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ঘোড়াঘাট উপজেলার আবিরেরপাড়া গ্রামের জামাল শেখের পুত্র মোঃ সাগর মিয়া (১৩) কে বিরাহিমপুর গুচ্ছগ্রামের মোঃ পারভেজ মোশারফের বেকারীর দোকানে চুরি সন্দেহে গত ১লা মে বেলা ১টায় আশ্রয়ন প্রকল্পের বাড়ী থেকে সাগরকে বের করে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বেদম মারপিট করে এবং উক্ত বাড়ী থেকে সাগর মিয়ার মাকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। মারপিটের পর ঘটনাস্থলেই সাগর মিয়া অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনা ঘোড়াঘাট থানা জানতে পেরে সঙ্গে সঙ্গে এস,আই মোজাফফর হাসপাতালে গিয়ে শিশু সাগরের মুখে সব কিছু শুনে ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেন। এই ঘটনায় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির এর সাথে গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যান এর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। যাহার মামলা নং-১, তারিখ ০২/০৫/২০২৩। শিশুটিকে মারপিট করায় মারাত্বক আহত অবস্থায় শিশু সাগর মিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

ঘোড়াঘাট উপজেলায় চুরি সন্দেহে শিশুকে মারপিটের ঘটনায় চেয়ারম্যান আটক

Update Time : 11:59:21 am, Tuesday, 2 May 2023