2:48 pm, Thursday, 19 February 2026

চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাই নিহত

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের চকরিয়ায় শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র দের ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫)। আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন বলেন, ওই পরিবারের ৯ জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। তাদে ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যায়। মৃতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী

চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাই নিহত

Update Time : 07:01:57 am, Tuesday, 8 February 2022