ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম ও ফি পরিশোধ না করার গুঞ্জন ছড়িয়েছিল মিডিয়ায়। এ নিয়ে তৈরি হওয়া জল্পনার পর অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার রাতে (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, চট্টগ্রাম রয়্যালস তাদের ফ্র্যাঞ্চাইজি ফি সম্পূর্ণ পরিশোধ করেছে। পাশাপাশি নির্ধারিত গ্যারান্টি অর্থও বোর্ডে জমা দিয়েছে, যা বৈধ ও যাচাইকৃত আর্থিক নথির মাধ্যমে গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে বিসিবি আরও জানায়, ‘ফ্র্যাঞ্চাইজি কমপ্লায়েন্স সংক্রান্ত বিষয়ে যাচাই-বাছাই করা তথ্যের ওপরই সবাইকে নির্ভর করার আহ্বান জানানো হচ্ছে।’
চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল দলটির আর্থিক প্রস্তুতি ও অংশগ্রহণ সক্ষমতা নিয়ে। তবে বিসিবির এই স্পষ্টীকরণের মাধ্যমে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি অনেকটাই কেটে যাবে বলে মনে করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক 






















