5:23 am, Thursday, 18 June 2026

চন্দন কাঠের বাক্সে বাইডেন ও তার স্ত্রীকে কী উপহার দিলেন মোদী?

ডেস্ক রিপোর্ট:হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে উপহার তুলে দিচ্ছেন মোদী। ছবি: পিটিআই।
আইরিশ কবি উইলিয়ম বাটলর ইয়টসের অনুবাদ করা উপনিষদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইসুরুর বিখ্যাত চন্দন কাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্‌ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদীর দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল, কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ এবং প্রদীপ। এ ছাড়া জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা ওই চন্দন কাঠের বাক্সে ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম।

এছাড়াও বাইডেনের স্ত্রী জিলকে একটি সবুজ হিরা উপহার দিয়েছেন মোদী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জিলকে উপহার দেওয়া সাড়ে ৭ ক্যারাটের ওই হিরেটি খনি থেকে মেলেনি। পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে। প্রাকৃতিক হিরের সমস্ত বৈশিষ্ট্যযুক্ত এই কৃত্রিম হিরে পরিবেশ সংরক্ষণের বার্তাবাহী। হিরেটি রাখা ছিল কাশ্মীরের শিল্পীদের তৈরি প্রখ্যাত ‘কর-ই-কলমদানি’ বাক্সে। নকশা আঁকা বাক্সটি তৈরি দামি ‘প্যাপিয়ার ম্যাচ’ কাগজ দিয়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

চন্দন কাঠের বাক্সে বাইডেন ও তার স্ত্রীকে কী উপহার দিলেন মোদী?

Update Time : 06:52:11 am, Thursday, 22 June 2023