8:38 am, Monday, 14 September 2026

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এসময় আরও দুই শিশু ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটেছ। নিহত রাশেদ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পশ্চিম হামলা গ্রামের নাজির সোনা মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল জানান, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি মহানগরীর মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় পৌঁছতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরও দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ ট্রেনে কাটা পড়ে মারা যান। শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। তবে, ওই দুই শিশুর সাথে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি।

তিনি আরও জানান, ছাদ থেকে কিভাবে ওই ব্যক্তি পড়ে গেছেন তা জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে ওই দুই শিশুকে বাঁচাতে গিয়ে তিনজনই ছাদ থেকে পড়ে যায়। মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ক্ষুদ্র বীমার অপূর্ব দা

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

Update Time : 09:27:08 am, Tuesday, 12 July 2022