3:55 pm, Wednesday, 17 December 2025

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ: ৬ জনের ৩ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ৬ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর চার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আদেশ দেয়া হয়।

আজ মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালত এ রায় দেন।

মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল পরিবহনের বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবার হোটেলে যাত্রাবিরতি নেয়। সেখান থেকে যাত্রা শুরুর পর তিন দফায় ১০-১২ জন ডাকাত বাসে ওঠে। বাসটি টাঙ্গাইল অতিক্রম করার সময় ডাকাতেরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা যাত্রীদের হাত, পা, চোখ বেঁধে তাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ও অলংকার লুট করে নেয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে ধর্ষণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ: ৬ জনের ৩ দিনের রিমান্ড

Update Time : 01:00:44 pm, Tuesday, 9 August 2022