8:28 am, Wednesday, 10 June 2026

চলমান বিধিনিষেধ বাড়ছে কিনা জানা যাবে বিকালে

ডেস্ক রিপোর্ট :: দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আরোপিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়বে কিনা এ বিষয়ে আজ বিকালে জানা যাবে। বিধিনিষেধ নতুন করে বাড়ানো হলে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি শেষ পর্যন্ত ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এর পর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।

বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কয়েকবার এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ২৩ মে (রোববার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ বাড়ানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চলমান বিধিনিষেধ বাড়ছে কিনা জানা যাবে বিকালে

Update Time : 07:41:45 am, Sunday, 30 May 2021