5:00 am, Wednesday, 15 July 2026

চ্যাম্পিয়নস ট্রফির জমকালো উদ্বোধনী হবে লাহোর-করাচিতে

ডেস্ক রিপোর্ট : আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এর। পর্দা উন্মোচনের আগে ১৬ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শুধু লাহোর নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) জানিয়েছে করাচিতেও হবে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান।  ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচের আগে করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানটি। যেখানে থাকবে তারকার ছড়াছড়ি। পারফর্ম করবেন দেশি-বিদেশি তারকারা।

তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে থাকবেন— সঙ্গীত শিল্পী শাফকাত আমানাত আলী, শাহীর আলী বাগা ও আলী জাফর। মিউজিক্যাল পারফরম্যান্স ছাড়াও দর্শকরা মনোমুগ্ধকর আতশবাজির ঝলকানিও দেখতে পাবেন।

করাচি স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান-নিউ জিল্যান্ডের পর আফগানিস্তান- দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ফাইনালে যদি ভারত উঠতে না পারে তাহলে সেই ম্যাচটিও করাচিতে অনুষ্ঠিত হতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

চ্যাম্পিয়নস ট্রফির জমকালো উদ্বোধনী হবে লাহোর-করাচিতে

Update Time : 11:16:04 am, Saturday, 15 February 2025