12:56 am, Thursday, 22 January 2026

ছাগল বাঁধা নিয়ে বচসা, মহিলাকে রাস্তায় ফেলে পেটাল ২ কিশোরী

ডেস্ক রিপোর্ট :: ছাগল বাঁধা নিয়ে বচসার জেরে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল দুই কিশোরীর বিরুদ্ধে। মারধরের জেরে অচৈতন্য হয়ে রাস্তায় পড়ে যান ওই মহিলা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই কিশোরীকে।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ের কাঁশি রাম কলোনি এলাকার। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

মারধরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

ভিডিওতে দেখা গেছে, এক মহিলাকে রাস্তার মধ্যে লাঠি দিয়ে মারধর করছে দুই কিশোরী। পাশে দাঁড়িয়ে অনেকে। একটা সময় মারধরের জেরে রাস্তায় পড়ে যান ওই মহিলা। সেই সময়ও তাঁকে মারধর করতে দেখা গেছে দুই কিশোরীকে।

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে তারা। অভিযুক্ত দুই কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮, ৩২৩, ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

ছাগল বাঁধা নিয়ে বচসা, মহিলাকে রাস্তায় ফেলে পেটাল ২ কিশোরী

Update Time : 07:30:25 am, Saturday, 22 July 2023