ষ্টাফ রিপোর্টার: জেলারমৌলভীবাজার সদর উপজেলার জ্যাকান্দি গ্রামের মোঃ ফজলু মিয়ার ছেলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান এর বাড়িতে গত১০ মার্চ ২০২৫ খ্রিঃ স্থানীয় মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ তল্লশী করে মিজানুর রহমান কে গ্রেফতার করার জন্য। মিজানুর রহমান এর বাড়ির সকল ঘরের কক্ষ পুলিশ তল্লাসী করে তাকে পায় নাই পুলিশ। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জনাব মিজানুর রহমান এর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রয়েছে এবং তিনি উক্ত মামলার এফআইআর ভুক্ত একজন আসামী। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশী করেছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য খোঁজিতেছে। বিগত ২০১৮ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার রাজনগর আসনে বিশ দলীয় মনোনীত বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি জনাব এম নাসের রহমান। সে সময়জনাব এম নাসের রহমানের উপর হামলা ও তার গাড়ী ভাংচুরের ঘটনায় মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ বাদী হয়েস্থানীয় মৌলভীবাজার জেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ৩৭ জনের নাম উল্লেখ সহ ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিগত ২৮ আগষ্ট, ২০২৪ ইং মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যাহা মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-২৬, জি আর: ২৪১/২৪ইং (সদর)। উক্ত মামলায়মিজানুর রহমানএফআইআর ভুক্ত একজন আসামী। বর্তমানে তিনি দীর্ঘদিন যাবত পলাতক। তাকে সহ অন্যান্য আসামীগণকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
6:34 pm, Tuesday, 12 May 2026
News Title :
ছাত্রলীগ নেতা মিজানের বাড়িতে পুলিশের অভিযান ও তল্লাশী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:47:29 pm, Tuesday, 11 March 2025
- 413 Time View
Tag :
Popular Post

























