3:43 pm, Thursday, 19 February 2026

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

  • Mkanto
  • Update Time : 07:16:44 pm, Tuesday, 13 January 2026
  • 318 Time View

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরে সংযুক্ত) হিসেবে মনোনীত হয়েছেন পাবনার সদর উপজেলার সন্তান তানভীর আহমেদ। গত ১২ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির ১৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তানভীর আহমেদ।

এর আগে, গত বছরের ১ ডিসেম্বর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, রাশেদ খান ও হাসান আল মামুন নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেন। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক। নতুন কমিটি গঠনের প্রায় দেড় মাস পর ১৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়।

তানভীর আহমেদের জন্ম ও বেড়ে ওঠা পাবনা শহরের শালগাড়িয়া এলাকায়। তিনি পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগে অধ্যয়নরত।

তার রাজনৈতিক পথচলা শুরু হয় স্কুলজীবন থেকেই। মাধ্যমিকের গণ্ডি না পেরোতেই তিনি সংগঠনটির পাবনা সদর শাখার অর্থ সম্পাদক এবং পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উচ্চমাধ্যমিকে অধ্যয়নকালে তিনি ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কেন্দ্রীয় কমিটিতে তিনি সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়ে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হলেন।

শৈশব থেকেই তানভীর রাজনীতিমনা ও রাজনীতি-সচেতন। অধিকার আদায়ে সচেষ্ট তানভীর আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চান। তিনি একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রয়েছেন। ছাত্ররাজনীতি শেষে নিজেকে যোগ্য করে গড়ে তুলে নিজ জেলা পাবনায় ফিরে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করাই তার জীবনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

About Author Information

Sirajul Islam

বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

Update Time : 07:16:44 pm, Tuesday, 13 January 2026