9:48 am, Thursday, 11 June 2026

ছিনতাইকারীর কবলে হাসান আলীর মা

ডেস্ক রিপোর্ট : ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বুধবার (২৮ মে) রাতের ম্যাচ দিয়েই পাকিস্তানের জাতীয় দলের একাদশে ফেরেন হাসান আলী। সেই ফেরাকে স্মরণীয় করেও রেখেছেন। ৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করে দিয়েছেন ১৬৪ রানে।
পাকিস্তানকে জিতেয়েছেন ৩৭ রানে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর অবশ্য খুশি হতে পারছেন না হাসান আলী। ম্যাচ শেষেই তাকে শুনতে হয়েছে দুঃসংবাদ। ছিনতাইকারীর কবলে পড়েছেন তার মা।

লাহোরের গুজরানওয়ালা শহরে এই ন্যক্কারজনক ঘটনার শিকার হয়েছেন হাসান আলীর মা। এ সময় পাকিস্তানি পেসারের মায়ের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার রুপি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী ।
হাসান আলীর ভাই খুররম গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার মায়ের পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ ২ লাখ ৩০ হাজার পাকিস্তানি রুপি ছিল। ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে।

এদিকে চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, সম্প্রতি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অর্থ-সংশ্লিষ্ট গুরুতর অপরাধ হ্রাস পেয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১৩টি ছিনতাইকারী দলের ২৯০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭ কোটি ৭ লাখ রুপি মূল্যের লুণ্ঠিত সম্পদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে অর্থ-সংশ্লিষ্ট মামলায় মোট উদ্ধারকৃত সম্পত্তির মূল্য ছিল ১২ কোটি ৮৮ লাখ রুপি।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ছিনতাইকারীর কবলে হাসান আলীর মা

Update Time : 11:07:44 am, Thursday, 29 May 2025