12:44 am, Thursday, 22 January 2026

ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট:রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।

রোববার (২ জুলাই) সকালে তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম এই তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত চলছে।

এর আগে গতকাল শনিবার (১ জুলাই) ভোর সোয়া চারটায় ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাত করা হয় কনস্টেবল মনিরুজ্জামানকে। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরে। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় তিনি হামলার শিকার হন।

এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি সূত্র। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র।

সূত্রমতে, আজ ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। এরপর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা

Update Time : 06:56:34 am, Sunday, 2 July 2023