2:09 am, Wednesday, 10 December 2025

ছেলে হবে নাকি মেয়ে? নামসহ জানালেন মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক: মা হতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি। বর্তমানে মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। ছেলে হবে নাকি মেয়ে, এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়। তবে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন মাহি। জানিয়েছেন তিনি ছেলে নাকি মেয়ে সন্তানের মা হবেন।

মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’র মুক্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় এফডিসিতে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই নায়িকা তার মা হওয়া প্রসঙ্গে কথা বলেন। এমনকি, সন্তান হলে তার নাম কী রাখবেন তাও জানিয়ে দিয়েছেন তিনি। ওই অনুষ্ঠানে সিনেমা প্রসঙ্গে কথা শেষ হওয়ার পর মাহির মাতৃত্বের বিষয়টি উঠে আসে। এ সময় নায়িকা বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এত বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই।’

মাহি বলেন, ‘মা হতে যাওয়ার এই অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। প্রথম তো! তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে।’সন্তানের নামের বিষয়ে মাহি বলেন, ‘আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ! উল্লেখ্য যে, ‘ফারিশতা’ নামে মাহির একটি রেস্টুরেন্ট আছে। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার এগিয়ে তেলিপাড়া বাজারে নায়িকার ওই রেস্টুরেন্টটি। চলতি বছরের প্রথম রমজানে তিনি এটি চালু করেন। এবার সেই ‘ফারিশতা’র নামেই নিজের সন্তানের নাম রাখার কথা জানালেন।

সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন মাহিয়া মাহি। এরপর গত সোমবার রাতে এই সুখবর ফেসবুকে জানান তিনি। মাহি তার পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এদিন রাত ১২টা ০৫ মিনিটে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর থেকে গাজীপুরে শ্বশুরবাড়িতেই থাকছেন মাহি। বিয়ের এক বছর পেরিয়ে এবার মা হওয়ার অপেক্ষা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

ছেলে হবে নাকি মেয়ে? নামসহ জানালেন মাহিয়া মাহি

Update Time : 07:48:35 am, Tuesday, 20 September 2022