5:04 am, Saturday, 16 May 2026

জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

 বাসস:  জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিনি বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময়কালে এ আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা এবং এজন্য  জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। 

স্থানীয় উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আবদুল হামিদ বলেন, “শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।”

সংসদ সদস্য  মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক,  রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি হামিদ তিন দিনের সফরে আজ বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান।তিনি আগামীকাল ইটনা উপজেলার একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরো কয়েকটি উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করবেন।
শুক্রবার সন্ধ্যায় তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

Update Time : 06:29:22 pm, Wednesday, 15 February 2023