8:00 am, Thursday, 18 June 2026

জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

 ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।

পরে স্বাধীন বাংলাদেশের স্থপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনিই প্রথম বিদেশি সরকারপ্রধান, যিনি টুঙ্গীপাড়া সফর করছেন।

মোদি সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং একটি গাছের চারা রোপণ করবেন। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। এর পর গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুরবাড়ির মতুয়া মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবেন ভারতের প্রধানমন্ত্রী।

সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজো দিয়ে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মোদি।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

Update Time : 06:14:20 am, Saturday, 27 March 2021