1:49 am, Sunday, 15 March 2026

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে সংস্কৃতি সচিবের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. খলিল আহমদ।

আজ সোমবার দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ’৭৫-এর ১৫ আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কুকুরের আক্রমণ এড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে সংস্কৃতি সচিবের শ্রদ্ধা

Update Time : 01:14:35 pm, Monday, 1 May 2023