6:52 am, Thursday, 19 February 2026

জাতিসংঘ মিশনে ৩০০ সৈন্য পাঠিয়েছে রুয়ান্ডা

আন্তর্জাতিক ডেস্ক:: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষীদের হাত আরো শক্তিশালী করতে রুয়ান্ডা ৩০০ সৈন্য পাঠিয়েছে। দেশটিতে তারা রাজধানী অভিমুখী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা বিধানে সহায়তা করবে। জাতিসংঘ এ কথা জানায়।

সিএআর-এ থাকা এএমআইএনইউএসসিএ বাহিনীর শক্তি বাড়াতে গত মার্চে গ্রহণ করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের অংশ হিসাবে এসব সৈন্য পাঠানো হলো।

খবরে বলা হয়, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম সিএআর ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধ মোকাবেলা করে আসছে এবং তা নিয়ে দেশটি চরম সংকটের মুখে পড়েছে। এদিকে সশস্ত্র বিভিন্ন গ্রুপ প্রাকৃতিক সম্পদ ও ক্ষমতা হস্তগত করার মোহে দেশটির সাথে নানাভাবে প্রতারণা করছে।

এএমআই এনইউএসসিএ মুখপাত্র আব্দুলাজিজ ফাল মঙ্গলবার রাতে এএফপি’কে বলেন, ক্যামেরুন সীমান্তবর্তী একটি শহর ‘ বেলোকো ও বাঙ্গুইয়ের মধ্যে সংযোগ স্থাপন করা ওই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার পৌঁছা এসব সৈন্য হচ্ছে (রুয়ান্ডা) ইউনিটের প্রথম অংশ।’

তিনি জানান, এসব সৈন্য এক বছর মোতায়েন থাকবে।

রুয়ান্ডা ব্যাটালিয়নের বাকি সাড়ে ৪০০ সৈন্য এ বছরের শেষ নাগাদ পাঠানো হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

জাতিসংঘ মিশনে ৩০০ সৈন্য পাঠিয়েছে রুয়ান্ডা

Update Time : 08:18:50 am, Thursday, 5 August 2021