11:35 pm, Tuesday, 6 October 2026

জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, মাঠে গড়াচ্ছে ৩ অক্টোবর

ডেস্ক রিপোর্ট : আসন্ন ২০২৬–২৭ ঘরোয়া মৌসুমের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

সাত রাউন্ডের লড়াই শেষে ১৭ নভেম্বর শেষ হবে আসর।
এবারের এনসিএলে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল—সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। পুরো আসরে অনুষ্ঠিত হবে মোট ২৮টি চার দিনের ম্যাচ।
সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর নিজ নিজ ভেন্যুর নির্ধারিত হোটেলে রিপোর্ট করবে দলগুলো। পরদিন ম্যাচপূর্ব আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নেবে ক্রিকেটাররা।

৩ অক্টোবর শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের মুখোমুখি হবে ময়মনসিংহ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ঢাকা ও রংপুর। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা লড়বে বরিশালের বিপক্ষে। আর চট্টগ্রামের বিএসএফএলএমআরসিএসে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।
প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলবে ৩ থেকে ৬ অক্টোবর। এরপর দ্বিতীয় রাউন্ড ১০–১৩ অক্টোবর, তৃতীয় রাউন্ড ১৭–২০ অক্টোবর, চতুর্থ রাউন্ড ২৪–২৭ অক্টোবর, পঞ্চম রাউন্ড ৩১ অক্টোবর–৩ নভেম্বর, ষষ্ঠ রাউন্ড ৭–১০ নভেম্বর এবং শেষ রাউন্ড ১৪–১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

প্রতিটি রাউন্ডের চার দিনের ম্যাচ শেষে ক্রিকেটারদের বিশ্রাম, ভ্রমণ ও অনুশীলনের জন্য তিন দিন করে বিরতি রাখা হয়েছে। দীর্ঘ প্রায় দেড় মাসের লড়াই শেষে ১৮ নভেম্বর শেষ হবে ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর।

এনসিএলের এবারের আসর দিয়ে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামো অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ১ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর থেকেই ম্যাচপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হবে ক্রিকেটারদের।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, মাঠে গড়াচ্ছে ৩ অক্টোবর

Update Time : 08:28:08 am, Wednesday, 16 September 2026