সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া এবারও ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।
গতকাল সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন- মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক বি. এম. আবদুল হান্নান।
সভায় জানানো হয়, আগামী ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আবেদন গ্রহণ শেষে ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে পারে।
এ ছাড়া আগামী ১৯ নভেম্বরের মধ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক 

























