ডেস্ক রিপোর্ট : জাপানের কোস্টগার্ড বুধবার জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে রাতে ডুবে যাওয়া একটি মালবাহী জাহাজ থেকে চার ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ ১৮ জনকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে। কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও আমরা অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে ‘একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ’ুটি জাহাজ পথে রয়েছে।’ কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।
জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।
জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।
1:13 pm, Sunday, 14 June 2026
News Title :
জাপানে মালবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:32:39 am, Wednesday, 25 January 2023
- 358 Time View
Tag :
Popular Post




























