5:16 pm, Thursday, 18 June 2026

জার্মানি গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট :: স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এ সফরে তার সঙ্গে রয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমে জানান, বার্লিনের চ্যারিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। যার কারণে তাকে নিয়মিত চিকিৎসায় যেতে হয়। রাষ্ট্রপতি হওয়ার পরও লন্ডনে কয়েকবার স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ।

করোনাভাইরাস মহামারির পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান রাষ্ট্রপতি।

Tag :
About Author Information

Sirajul Islam

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জার্মানি গেলেন রাষ্ট্রপতি

Update Time : 06:31:57 am, Saturday, 9 October 2021