9:05 pm, Saturday, 10 October 2026

জীবন পেয়ে পরের বলেই ফিরলেন বিজয়

অনলাইন ডেস্ক:: ওভারের শুরুটা কী দারুণই না ছিল। প্রথম বলে ফ্লিক করে বাউন্ডারি মারেন এনামুল হক। পরের বলে চমৎকার ড্রাইভে আরেকটি। তৃতীয় বলে মিড উইকেট-মিড অনের মাঝ দিয়ে খেলে নেন দুই রান। চতুর্থ বলে রোহিত শর্মার ব্যর্থতায় পান জীবন। দ্বিতীয় স্লিপে ক্যাচ ছাড়ার সঙ্গে আঙুলে চোটও পান ভারত অধিনায়ক। পরের বলেই এনামুলকে এলবিডব্লিউ করে দেন মোহাম্মদ সিরাজ।

লিটন দাসের সঙ্গে কথা বলে রিভিউ নেন ব্যাটসম্যান। আউট হওয়ার সঙ্গে একটি রিভিউও নষ্ট করে যান এনামুল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। লিটন ২ আর নাজমুল হোসেন শান্ত শূন্য রানে অপরাজিত আছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

জীবন পেয়ে পরের বলেই ফিরলেন বিজয়

Update Time : 08:03:29 am, Wednesday, 7 December 2022