9:20 pm, Tuesday, 15 September 2026

জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার

বড়লেখা প্রতিনিধি : জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী মধুরঘাট এলাকা হতে মঙ্গলবার বিকেলে বিজিবি রাজকী বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল উদ্ধারের পর জব্দ করেছে। যার বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। জব্দ মোটরসাইকেলটি সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির এসআইপি সদস্য নায়েক মো. আনোয়ারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ফুলতলা রাজকী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আল আমিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের মেইন পিলার ১৮৩১ হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের মধুরঘাট (রাজকী চা বাগান) এলাকায় পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি। পরে তা জব্দ করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন জানান, জব্দকৃত অবৈধ ভারতীয় মোটরসাইকেলটির সিজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। যা সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে সবধরণের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার

Update Time : 05:36:41 pm, Wednesday, 2 September 2026