সাইফুল ইসলাম সুমন : মৌলভীবাজারের জুড়ীতে বন্যার্তদের মাঝে জুড়ী থানা পুলিশের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। কয়েকদিন থেকে এ কার্যক্রম অব্যাহত রেখেছে জুড়ী থানা পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে হাকালুকি হাওর পারের এলাকায় উপস্থিত থেকে বন্যা কবলিত মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, জুড়ী থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, জুড়ী থানার এস আই ওবায়েদ ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, ইউপি সদস্য আবুল কাশেম, সাংবাদিক সুয়েবুর রহমান প্রমুখ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে। বন্যার্ত মানুষের পাশে থাকার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক 
























