12:54 pm, Tuesday, 13 October 2026

জুড়ীতে নির্মাণাধীন ভবণে শ্রমিকের ঝুলন্ত লাশ

জুড়ী  সংবাদদাতা: জুড়ী উপজেলার  হযরত শাহখাকী (রহ) আলিম মাদ্রাসার নির্মাণাধীন ভবণ থেকে রোববার (১৩ নভেম্বর) দুপুরে সাহিদ আলী (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে,  কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাহিদ আলী হযরত শাহখাকী (রহ) আলিম মাদ্রাসার নির্মাণাধীন ভবণে শ্রমিকের কাজ করতো।প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ওই মাদ্রাসার নৈশ প্রহরী সুরজান আলীর সাথে খোশগল্প করে ভবণের নিচতলার কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ওই ভবণের (২য় তলায়) তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রিন্সিপালকে অবগত করে। পরে জুড়ি থানায় খবর দিলে পুলিশ এসে জুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নৈশ প্রহরী সুরজান আলী বলেন, শনিবার এশার আযানের সময় সাহিদ আলীর সাথে আমার শেষ কথা হয়। সে ঘুমিয়ে পড়লে আমি রাতের খাবার খেতে বাড়িতে যাই। পরে এসে রাত আড়াইটা পর্যন্ত ডিউটি করে বাড়িতে চলে যাই।

নিহতের ভাই আসিদ আলী ও চাচাতো ভাই রুবেল হোসেন বলেন, সাহিদ খুবই শান্তসৃষ্ট ছিল। কারো সাথে তার কোন পূর্ববিরোধ ছিল না। । নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক হাসান আলী বলেন, সকালে খবর পেয়ে সাহিদ আলীর ২ ভাই ও বোনসহ ঘটনাস্থলে আসি। সে দীর্ঘদিন যাবত আমাদের প্রতিষ্ঠানের অধীনে কাজ করছে। তার অনাকাঙ্ক্ষিত মুত্যুতে আমরা মর্মাহত।

হযরত শাহখাকী (রহ) আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও: এ কে এম ইয়াকুব আলী বলেন, শিক্ষার্থীরা ঝুলন্ত লাশ দেখে আমাকে জানায়। আমি বিষয়টি সাথে সাথে জুড়ী থানাকে অবগত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

জুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে CMSME ও নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুড়ীতে নির্মাণাধীন ভবণে শ্রমিকের ঝুলন্ত লাশ

Update Time : 01:08:31 pm, Sunday, 13 November 2022