নজরুল ইসলাম মুহিব: তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলার জুড়ী উপজেলায় স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ ফেব্রæয়ারি) বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জুড়ী উপজেলা পরিষদ মাঠে স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন বালক ও বালিকা অংশগ্রহন করে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন ব্যাডমিন্টন রেফারি ফয়সল মাহমুদ ও হারুনুর রশিদ হীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী মধ্যে পুরস্কার বিতরণী সভা জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক রিংকু রঞ্জন দাশ এর সভাপতিত্বে ব্যাডমিন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,মুক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাক আলী। জেলা ক্রীড়া অফিসারজনাব মোঃ মাজহারুল মজিদ, জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিজন চন্দ্র দাস, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলম বাদশা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রতিযোগিদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক (একক) চ্যাম্পিয়ন হয় জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের মিনহাজুল রহমান ও রানার-আপ জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের তানজিম আহমদ, বালিকা (একক) চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের সপ্তদ্বীপা দাশ ও রানার-আপ জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জুবাইদা সরকার আনিকা, বালক (দ্বৈত) চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মুজাহিদুল ইসলাম শুভ ও মাহবুব আলম জুটি ও রানার-আপ নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের নাইম আহমেদ ও বিপ্রতীর দাশ জুটি, বালিকা (দ্বৈত) চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের সপ্তদ্বীপা দাশ ও পল্লবী রানী দাশ জুটি এবং রানার-আপ জুড়ী মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জুবাইদা সরকার আনিকা ও ইয়াসমিন আক্তার ইমা জুটি।
4:36 am, Thursday, 18 June 2026
News Title :
জুড়ীতে স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:30:21 am, Saturday, 18 February 2023
- 373 Time View
Tag :
Popular Post


























